প্রাতিষ্ঠানিক কাঠামো

শিক্ষার ক্ষেত্র : শ্রেণিবিন্যাস

রওযাতুল আতফাল

  • ৫ বছর বয়সি শিক্ষার্থীদের জন্য মকতব বিভাগের শিশু শ্রেণি। এ শ্রেণিতে শিশুদেরকে প্রতিষ্ঠানের পরিবেশের সাথে পরিচিত করে তোলা হয় এবং বয়স ও যোগ্যতা অনুযায়ী আরবি ও জেনারেল বিষয়ের প্রাথমিক জ্ঞান প্রদান করা হয়।

মকতব বিভাগ

  • এ বিভাগে সর্বোচ্চ ৬ থেকে ৮ বছর বয়সি শিক্ষার্থীদের ভর্তি করা হয়।
  • ২ বছরে নুরানি পদ্ধতিতে কমপক্ষে ৫ পারা নাযেরার পাশাপাশি অর্থসহ ৪০টি হাদীস, ৬০টি মাসনূন দুয়া ও প্রয়োজনীয় দ্বীনি মাসায়েল মুখস্ত করানো হয়।
  • ২য় শ্রেণি পর্যন্ত বাংলা, গণিত ও ইংরেজি (সুন্দর হস্তাক্ষর প্রশিক্ষণসহ) শিক্ষা দেওয়া হয়।

নাযেরা বিভাগ

  • এ বিভাগে সর্বোচ্চ ৭ থেকে ৮ বছর বয়সি শিক্ষার্থীদের ভর্তি করানো হয়।
  • সর্বোচ্চ ১ বছরে সম্পূর্ণ কুরআন শরীফ নাযেরার পাশাপাশি কমপক্ষে ২ পারা কুরআন হিফজ করানো হয়।
  • হাদীস, মাসনূন দুয়া ও প্রয়োজনীয় দ্বীনি মাসায়েল মুখস্ত করানো হয়।
  • ৩য় শ্রেণি পর্যন্ত বাংলা, গণিত ও ইংরেজি (সুন্দর হস্তাক্ষর প্রশিক্ষণসহ) শিক্ষা দেওয়া
  • নাযেরা সম্পন্নকারী শিক্ষার্থীদের সরাসরি হিফজ বিভাগে না দিয়ে প্রথমে হিফজের জন্য প্রস্তুত করা হয়। যারা হিফজ করতে সক্ষম বলে প্রমাণিত হয়, তাদেরকে হিফজ বিভাগে নেওয়া হয়। অন্যথায় কিতাব বিভাগে স্থানান্তর করা হয়।

হিফজ বিভাগ

  • এ বিভাগে সর্বোচ্চ ৮ থেকে ১০ বছর বয়সি শিক্ষার্থীদের ভর্তি করানো হয়।
  • সর্বোচ্চ ৪ বছরে সম্পূর্ণ কুরআন শরীফ হিফজের পাশাপাশি হাদীস, মাসনূন দুয়া ও প্রয়োজনীয় দ্বীনি মাসায়েল মুখস্ত করানো হয়।
  • বিশ্বজয়ী হাফেজদের মাধ্যমে মাশক-এর সুব্যবস্থা।
  • কুরআনের বিভিন্ন শব্দার্থ নিয়মিত মুখস্ত করানো হয়।
  • ৪র্থ শ্রেণি পর্যন্ত বাংলা, গণিত ও ইংরেজি (সুন্দর হস্তাক্ষর প্রশিক্ষণসহ) শিক্ষা দেওয়া হয়।

কিতাব বিভাগ

  • এ বিভাগে হিফজ বা নাযেরা সম্পন্নকারী সর্বনি¤œ ১২ থেকে ১৪ বছর বয়সি শিক্ষার্থীদের ভর্তি করানো হয়।
  • সর্বোচ্চ ৭ বছরে আরবি, উর্দু, বাংলা ও ইংরেজি ভাষা শিক্ষা, কুরআনে কারীম, তাফসীর, উসূলে তাফসীর, হাদীস শরীফ, উসূলে হাদীস, ফিকহ্, উসূলে ফিকহ্, আকাইদ, তাসাউফ ও প্রয়োজনীয় সাধারণ শিক্ষা প্রদান করা হয়।
  • বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ডের সিলেবাস অনুযায়ী ৭ম শ্রেণি পর্যন্ত নিয়মতান্ত্রিক ক্লাসে পড়ানো হয় এবং পরবর্তীতে জেনারেলে পরীক্ষা দেওয়ার জন্য সুযোগ ও সহায়তা প্রদান করা হয়।

 

বর্তমানে চালুকৃত বিভাগসমূহ

নুরানি বিভাগ, নাযেরা বিভাগ, হিফয বিভাগ ও কিতাব বিভাগ (১ম বর্ষ থেকে ৫ম বর্ষ পর্যন্ত)।