আপনার সন্তানকে যুগ সচেতন আলেম হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয়ে আমাদের পথচলা...
আমাদের শিক্ষকবৃন্দ
আমাদের নিবেদিত ও অভিজ্ঞ শিক্ষকবৃন্দের সাথে পরিচিত হোন
মাওলানা আবু তাহের জিহাদী
পৃষ্ঠপোষক
মাওলানা আব্দুর রাজ্জাক নদভী
উপদেষ্টা
হাফেজ মাওলানা মুফতি আ.স.ম আল আমিন
পরিচালক
মো: ফজলুল হক
হিসাবরক্ষক ও জেনারেল শিক্ষক
৭০ জন
১০ জন
২ জন
৩ টি
বিসমিল্লাহির রাহমানির রাহীম সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি মানবজাতিকে সৃষ্টির সেরা হিসেবে সম্মানিত করেছেন এবং কুরআন ও সুন্নাহর আলোকে জীবন পরিচালনার নির্দেশ দিয়েছেন। অসংখ্য দরূদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর প্রতি। বর্তমান যুগে আমরা এমন এক সমাজব্যবস্থার মুখোমুখি, যেখানে বস্তুবাদী চিন্তা ও নৈতিক অবক্ষয় মানবজীবনের মূল লক্ষ্যকে আচ্ছন্ন করে ফেলেছে। কুরআন-সুন্নাহ বিবর্জিত চিন্তাধারা, নৈতিকতাহীনতা ও আত্মিক শূন্যতা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এই সংকটময় বাস্তবতায় দ্বীনি ইলমের আলোয় আলোকিত, চরিত্রবান ও যুগোপযোগী প্রজন্ম গড়ে তোলাই আমাদের প্রধান দায়িত্ব। এই মহান লক্ষ্যকে সামনে রেখে ১লা রামাদান ১৪৪৫ হিজরি, মোতাবেক ১২ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দে ঢাকার আফতাবনগরে মাদরাসাতুন নূর আল আরাবিয়া বাংলাদেশ-এর যাত্রা শুরু হয়। নূরানী, নাযেরা, হিফজ ও কিতাব বিভাগের মাধ্যমে আমরা এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে দ্বীনি শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষাও সমান গুরুত্ব পাবে। নূরানীর সাথে ইবতিদাইয়্যাহ শিক্ষা, হিফজের পাশাপাশি কুরআনিক শব্দার্থ শিক্ষা, কিতাব বিভাগে মাদানী নেসাবের সাথে দাখিল ও আলিম পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ—সবকিছুই আমাদের সমন্বিত শিক্ষা দর্শনের অংশ। আমাদের লক্ষ্য শুধু হাফেজ বা আলেম তৈরি করা নয়; বরং এমন মানুষ গড়ে তোলা, যারা কুরআনের আলোকে জীবন যাপন করবে, আরবি ভাষায় দক্ষ হবে, নৈতিকতায় বলীয়ান হবে এবং দেশ ও বিদেশে দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে সক্ষম হবে। নিরাপদ আবাসন, মনোরম পরিবেশ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক তদারকি ও সুশৃঙ্খল শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে আমরা শিক্ষার্থীদের জন্য সর্বোত্তম ব্যবস্থা করার চেষ্টা করছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আল্লাহ তাআলার সাহায্য ও আপনাদের দোয়া, সহযোগিতা ও আন্তরিকতায় এই প্রতিষ্ঠান একদিন দ্বীনি ও আদর্শ মানুষ গড়ার নির্ভরযোগ্য কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে—ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করুন এবং জাতি ও উম্মাহর জন্য কল্যাণের মাধ্যম বানান। আমীন।
নোটিশ
-
26
August
2024
৬ষ্ঠ শ্রেণী রেজিঃষ্ট্রেশনের জন্য আবেদন ফরম সংগ্রহ সম্পর্কেনোটিশ নং - ২২ তাং - ২৫-০৮-২০২৪ ( রবিবার ) এতদ্বারা মুরাদপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার সকল ছাত্...
-
26
August
2024
সাধারণ ছুটি সংক্রান্তনোটিশ নং - ২১ তাং - ২৫-০৮-২০২৪ ( রবিবার ) এতদ্বারা মুরাদপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার সকল ছাত্র ছাত্...
-
24
August
2024
অর্ধবার্ষিক পরীক্ষা / মূল্যায়ন সংক্রান্তনোটিশ নং - ২০ তাং - ২১-০৮-২০২৪ ( বুধবার ) এতদ্বারা মুরাদপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার সকল ছাত্র ছাত্...
আমাদের সুবিধা সমূহ
কেন ভর্তি করাবেন
- দেশে-বিদেশে উচ্চশিক্ষার জন্য প্রাতিষ্ঠানিক সহযোগিতা প্রদান।
- শিক্ষার্থীদের আরবি ভাষায় কথোপকথনে বিশেষ গুরুত্ব প্রদান।
- দরসে নেজামী, মাদানী নেসাব ও জেনারেল শিক্ষার সমন্বিত এবং বাস্তবমুখী কারিকুলাম দ্বারা পরিচালিত।
- মনোরম পরিবেশ ও সুন্দর আবাসন, নিরবিচ্ছিন্ন বিদ্যূৎ ব্যবস্থা, সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক তদারকি ও নিরাপত্তা ব্যবস্থা।
- দেশবরেণ্য উলামায়ে কেরামের তত্ত্বাবধান।
- শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে নানা আয়োজন।
- জেনারে পরীক্ষায় অংশগ্রনের সুযোগ
বিশেষ দিক সমূহ
- নূরানীর সাথে ইবতিদাইয়্যাহ শিক্ষা প্রদান
- হিফজের পাশাপাশি কুরআনিক শব্দ শেখানোর ব্যবস্থা
- কিতাব বিভাগে মাদানী নেসাবের সাথে দাখিল ও আলিম পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ
- হিফজুল কুরআনে জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠান
মুদীরের বাণী
বিসমিল্লাহির রাহমানির রাহীম সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি মানবজাতিকে সৃষ্টির সেরা হিসেবে সম্মানিত করেছেন এবং কুরআন ও সুন্নাহর আলোকে জীবন পরিচালনার নির্দেশ দিয়েছেন। অসংখ্য দরূদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর প্রতি। বর্তমান যুগে আমরা এমন এক সমাজব্যবস্থার মুখোমুখি, যেখানে বস্তুবাদী চিন্তা ও নৈতিক অবক্ষয় মানবজীবনের মূল লক্ষ্যকে আচ্ছন্ন করে ফেলেছে। কুরআন-সুন্নাহ বিবর্জিত চিন্তাধারা, নৈতিকতাহীনতা ও আত্মিক শূন্যতা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এই সংকটময় বাস্তবতায় দ্বীনি ইলমের আলোয় আলোকিত, চরিত্রবান ও যুগোপযোগী প্রজন্ম গড়ে তোলাই আমাদের প্রধান দায়িত্ব। এই মহান লক্ষ্যকে সামনে রেখে ১লা রামাদান ১৪৪৫ হিজরি, মোতাবেক ১২ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দে ঢাকার আফতাবনগরে মাদরাসাতুন নূর আল আরাবিয়া বাংলাদেশ-এর যাত্রা শুরু হয়। নূরানী, নাযেরা, হিফজ ও কিতাব বিভাগের মাধ্যমে আমরা এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে দ্বীনি শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষাও সমান গুরুত্ব পাবে। নূরানীর সাথে ইবতিদাইয়্যাহ শিক্ষা, হিফজের পাশাপাশি কুরআনিক শব্দার্থ শিক্ষা, কিতাব বিভাগে মাদানী নেসাবের সাথে দাখিল ও আলিম পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ—সবকিছুই আমাদের সমন্বিত শিক্ষা দর্শনের অংশ। আমাদের লক্ষ্য শুধু হাফেজ বা আলেম তৈরি করা নয়; বরং এমন মানুষ গড়ে তোলা, যারা কুরআনের আলোকে জীবন যাপন করবে, আরবি ভাষায় দক্ষ হবে, নৈতিকতায় বলীয়ান হবে এবং দেশ ও বিদেশে দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে সক্ষম হবে। নিরাপদ আবাসন, মনোরম পরিবেশ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক তদারকি ও সুশৃঙ্খল শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে আমরা শিক্ষার্থীদের জন্য সর্বোত্তম ব্যবস্থা করার চেষ্টা করছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আল্লাহ তাআলার সাহায্য ও আপনাদের দোয়া, সহযোগিতা ও আন্তরিকতায় এই প্রতিষ্ঠান একদিন দ্বীনি ও আদর্শ মানুষ গড়ার নির্ভরযোগ্য কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে—ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করুন এবং জাতি ও উম্মাহর জন্য কল্যাণের মাধ্যম বানান। আমীন।
হাফেজ মাওলানা মুফতী আ. স. ম. আল আমিন
(প্রিন্সিপাল), মাদরাসাতুন নূর আল আরাবিয়া বাংলাদেশ
কোর্স সমূহ
বৃত্তি ও উপবৃত্তি
গ্যালারি
যোগাযোগ
সংবাদ
আমাদের প্রতিষ্ঠানের সর্বশেষ সংবাদসমূহ
প্রযুক্তি, মিডিয়া ও ইসলাম: নৈতিক পথের সন্ধানে
https://www.ourislam24.com/opinion/article/61424/%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AF%E0%A7%81%E0%A6...
ইসলাম ও আধুনিকতা : সংঘাত না সমন্বয়?
https://www.bangladesherkhabor.net/religion/20794
১ম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার প্রদান
https://dailynayadiganta.com/printed-edition/UZa63GV8Ctmc
১ম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৫ -এর পুরস্কা...
https://dailysangram.com/bangladesh/capital/IrXA85iC5doq/
আফতাবনগরে মাদরাসাতুন নূর আল আরাবিয়ার কিতাব বিভাগের...
https://www.ourislam24.com/education/article/49467/%E0%A6%86%E0%A6%AB%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%AC%E0%...